স্বাস্থ্য প্রকল্প বিষয়ক আঞ্চলিক কর্মশালা হল খাঁকুড়দায়

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর:
বিদ্যালয় ও সমুদায়িক স্বাস্থ্য প্রকল্প বিষয়ক একটি আঞ্চলিক কর্মশালা আয়োজিত হল খাঁকুড়দার ভগবতী দেবী প্রাথমিক শিক্ষক শিক্ষণ সংস্থার একটি সভাগৃহে।শিক্ষা আলোচনা ও কার্ডিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়ার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও কলকাতা থেকে আগত শিক্ষক শিক্ষিকা ও ব্লক ও অঞ্চলের আশা কর্মীরা এতে অংশগ্রহণ করেন।মূলত প্রাথমিক বিদ্যালয় এবং শিশু শ্রেণির ছাত্রছাত্রীদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতা কীভাবে করা যায় তার উদ্দেশ্যে এই শিবিরের আয়োজন।

বাচ্চাদের হার্টকে সুস্থ রাখতে ছোটবেলা থেকে শিশু শ্রেণির ছাত্রছাত্রীরা কী ভাবে নিজেদের স্বাস্থ্য সচেতন হিসেবে গড়ে তুলবে, যাতে আগামী দিনে তাদের হার্ট ভাল থাকে, সেই সঙ্গে তাদের সুস্বাস্থ্যের বিষয়ে সচেতন করতে এদিনের এই শিবির। শিবিরে উপস্থিত ছিলেন এসএসকেএম হাসপাতালের প্রফেসর তথা কার্ডিওলজিক্যাল অব ইন্ডিয়ার অল ইন্ডিয়া এক্সিকিউটিভ মেম্বার ডাক্তার দীপঙ্কর মুখার্জি সহ আরও দুই জন চিকিৎসক। তাদের দাবি, বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ দিতে ও সেই সঙ্গে বাচ্চাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকা এবং স্বাস্থ্য কর্মীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেন। তাই আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা ও সেইসঙ্গে ঝাড়গ্রাম ও কলকাতার বিভিন্ন স্থানের শিক্ষক শিক্ষিকা ও স্বাস্থ্য কর্মীরা এই শিবিরে অংশগ্রহণ করেন। এই সকল শিক্ষক শিক্ষিকা ও স্বাস্থ্য কর্মীদের দ্বারা আগামী দিনে আরও লক্ষাধিক ছাত্রছাত্রীর কাছে সেই বার্তা পৌঁছে দেওয়া যাবে বলে দাবি ভগবতী দেবীর শিক্ষক শিক্ষণ সংস্থার অধ্যক্ষ সিদ্ধার্থ শংকর মিশ্রর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *