কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ২০ জুন: রক্তের সঙ্কট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল রেড ভলান্টিয়ার্স গ্রুপ। ছাত্র এবং যুবদের এই গ্রুপ ২০ জুন রবিবার বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে যৌথ উদ্যোগে এই শিবিরের আয়োজন করে।
রক্তদান শিবিরটি আয়োজিত হয় ঘাটাল শহরের সত্যজিৎ রায় মুক্তমঞ্চে।
শিবিরে ছিলেন ওই অ্যাসোসিয়েশনের রিজিওনাল সেক্রেটারি মৌতৃষা পাল, সাধারণ সম্পাদক দেবাশীষ মহাপাত্র, ডাক্তার শিশির দাস, চিন্ময় পাল, কল্যাণ দাস, সৌরভ চক্রবর্তী, সুমন ঘোষ লালমোহন মন্ডল সহ অন্যান্যরা। শিবিরে রক্ত দান করেন ৫০ জন।

রেড ভলান্টিয়ার্স গ্রুপের ছাত্র-যুবদের তরফে অভিযোগ করা হয়, ঘাটাল ব্লাড ব্যাঙ্ক বামপন্থী ছাত্র যুবরা কোথাও রক্তদান শিবিরের আয়োজন করলে তাদের সহযোগিতা করে না, অথচ অন্য কোনও সংস্থা শিবিরের আয়োজন করতে চাইলে তাদের সহযোগিতা করছে ঘাটাল ব্লাড ব্যাঙ্ক। বঙ্গীয় গ্রামীণ ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয় প্রতি বছরই তারা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করেন। তার সাথে রক্তদান শিবিরের আয়োজন করেন। গত বছর আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য এই অ্যাসোসিয়েশন ত্রাণ নিয়ে গিয়েছিল ক্ষতিগ্রস্ত এলাকায়।

