কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ মে: করোনা পরিস্থিতিতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন রেড ভলান্টিয়ার্স। ২১ মে শুক্রবার দাসপুর ব্লকের গৌরা এবং সোনামুই বাজার স্যানিটাইজ করলেন রেট ভলান্টিয়ার্সের ছাত্র এবং যুবরা। নেতৃত্বে ছিলেন ধ্রুব শেখর মন্ডল। ধ্রুব শেখর মন্ডল দাসপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সিপিআইএমের প্রার্থী ছিলেন। রেড ভলান্টিয়ার্সের ছাত্র এবং যুবরা স্যানিটাইজেশন করা ছাড়াও করোনা আক্রান্ত রোগীর জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার পাশাপাশি তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন।

ধ্রুব শেখর বাবু বলেন, বাজার হাট, সমবায়, ব্যাঙ্ক যেখানে লোকসমাগম বেশি সেই সব এলাকাগুলি আমরা জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছি। সরকার এ ব্যাপারে উদাসীন। আমরা সোডিয়াম হাইপোক্লোরাইড দ্রবণের সাহায্যে জায়গাগুলি জীবাণুমুক্ত করছি এবং আমাদের কাজ দেখে এলাকার কিছু শিক্ষক এবং সাধারণ মানুষ আমাদের আর্থিক সাহায্য করেছেন। আমরা করোনা রোগীদের জন্য অ্যাম্বুলান্স, খাবার, পালস অক্সিমিটারের ব্যবস্থা করেছি। আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি।
আমরা হেরে গিয়েও হারাইনি।

