মদ্যপ অবস্থায় ল্যাম্পপোস্টে বেপরোয়া মোটর বাইকের ধাক্কা, আশঙ্কাজনক ২

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ মে:
মদ্যপ অবস্থায় বেপরোয়া মোটরবাইক চালানোয় সজোরে ধাক্কা ল্যাম্পপোস্টে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নদিয়ার শান্তিপুর কুলো চন্ডীতলা এলাকায়।

সূত্রের খবর, বেপরোয়াভাবে মদ্যপ অবস্থায় মোটরবাইক চালাচ্ছিলেন ওই দুই ব্যক্তি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা ল্যাম্পপোস্টে, সেখানেই গুরুতর আহত অবস্থায় পড়ে থাকেন তারা। ঘটনাস্থল থেকে এলাকার লোকজনেরা তড়িঘড়ি তাদের শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এবং শান্তিপুর থানাতে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই দুই আহত ব্যক্তির পরিবারের লোকজনকে খবর দেন। শান্তিপুর হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাদের দু’জনকেই শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, ওই দুই ব্যক্তি নদিয়ার কোতোয়ালি থানার গোয়ালপাড়ার বাসিন্দা। একজনের নাম সাধন সর্দার ও অপর জনের নাম বাবুসোনা পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *