মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফল করায় বাঁকুড়ায় সম্বর্ধনা প্রাক্তন ছাত্র ছাত্রীদের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ জুন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার জন্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানালো গঙ্গাজলঘাৃটি কৌশিক স্মৃতি সরস্বতী শিশু মন্দির।

কৌশিক স্মৃতি সরস্বতী শিশু মন্দির থেকে যে সব ছাত্র ছাত্রী প্রাথমিকের পড়াশোনা শেষ করে পঞ্চম শ্রেণি থেকে অন্য কোনো উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কৃতিত্বের সাথে পাশ করেছে সেইসব পড়ুয়াদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে পুরষ্কৃত করে সংবর্ধনা দেওয়া হয়। আজ এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরস্বতী শিশু মন্দিরের পরিচালন কমিটির সম্পাদক নির্মল কুমার সিংহ, বিদ্যা মন্দিরটির প্রধানাচার্য শঙ্করপ্রিয় সিংহ, সরস্বতী শিশু মন্দিরের মিডিয়া প্রমুখ সুখময় মাজি, সত্যপ্রিয় সিংহ সহ গুণী ব্যক্তিত্বরা। উল্লেখ্য এবার মাধ্যমিকে রাজ্য মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অর্ণব গরাই।

নির্মল সিংহ জানান, সেই অর্ণব এই কৌশিক স্মৃতি সরস্বতী শিশু মন্দিরে হাতেখড়ি দেওয়ার পর পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিল। তাকেও সংবর্ধনা দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও এদিন মাধমিক ও উচ্চমাধ্যমিকের ৪১ জন ছাত্র ছাত্রীকে পুরষ্কার, মানপত্র ও সংবর্ধনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *