আমাদের ভারত, মেদিনীপুর, ৭ আগস্ট: শালবনি বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোকে শনিবার সম্বর্ধিত করা হয়েছে। শালবনি ব্লকের দেবগ্রাম এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি, বনভূমি কর্মাধ্যক্ষ কাশেম খান, সঞ্জীবন দাস, সনত মাহাত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

শালবনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও ছাত্র পরিষদ সভাপতি গৌতম বেরা ও শ্যামাপ্রসাদ দেবসিংহ জানান, শালবনি বিধানসভা থেকে তিনবার নির্বাচিত হয়েছেন শ্রীকান্ত মাহাত এবং তিনি তাঁর বিধানসভা এলাকার জন্য যথাসাধ্য উন্নয়ন করার চেষ্টা করে চলেছেন। তার কাজে সন্তুষ্ট হয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী করেছেন। তাই তাকে সম্মানিত করার জন্য আজকের এই সংবর্ধনা সভার আয়োজন।

