পশ্চিম মেদিনীপুরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের তৃণমূলের জয়ী প্রার্থীদের সংবর্ধনা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে খাজরা ২ নম্বর অঞ্চলের অর্জুনগেড়িয়া ২৩ নম্বর সংসদের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুমিতা সিং। কেশিয়াড়ি ব্লকে সর্বোচ্চ ৩৮৭ ভোটে জয়লাভ করে বুধবার তাকে অর্জুনগেড়িয়া সংসদে চকলেটের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের জয়ী প্রার্থীদের ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে একুশে জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলোয় প্রধান বক্তা থাকবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয়েছে এদিনের এই মিছিল থেকে।

এদিনের এই মিছিল সারা অর্জুনগেড়িয়া সংসদ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন খাজরা দু’ নম্বর অঞ্চলের সভাপতি মিহির দুয়া, পশ্চিম মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক পবিত্র সিট, বুথ সভাপতি নিশিকান্ত মল্লিক, খোকন কর, দুর্গা শংকর বরম, মাখন কর, যুব সভাপতি মদন দে সহ সমস্ত জয়ী প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *