জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা ছাত্র পরিষদের উদ্যোগে জেলা কংগ্রেস কার্যালয়ে গত পৌরসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের জয়ী প্রার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়।

জয়ী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মহঃ সাইফুল, খড়্গপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর পারমিতা ঘোষ এবং ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মুরলী রাও। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্র পরিষদ সভাপতি অনুপম ভট্টাচার্য, সেখ নাসির, নুর হোসেন, জেলা যুব কংগ্রেসের মির্জা আকিব, নুরুল হোদা, অশ্বিনী শর্মা, অমিত দে। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা কুণাল ব্যানার্জি, অরূপ মুখার্জি, অনিল সিকারিয়া, আশিস মাঝি, পার্থ ভট্টাচার্য, রঞ্জন ভকত, নারায়ণ দেব, সুদীপ মল্লিক, মলয় ভট্টাচার্য, কৃষ্ণ কালি দে ও অন্যান্য ছাত্র পরিষদ, যুব কংগ্রেস ও জেলা কংগ্রেস কর্মীরা।

