অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ২০২১ সালের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিবক, জয়েন্ট এন্ট্রান্স, আলি ফাজিল এবং হাই মাদ্রাসা-সহ বিভিন্ন পরীক্ষায় আদিবাসী ও তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রী সহ সকল কৃতী ছাত্র-ছাত্রীদের অনলাইনে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়। সেই মতো ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের সিধু কানু হলে জেলার ১৩ জন (১১ জন মাধ্যমিক ও ২ জন জয়েন্ট এন্ট্রান্স উত্তীর্ণ) ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলাশাসক জয়শী দাসগুপ্ত, অতিরিক্ত জেলাশাসক সহ আরও অন্যান্য প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পেয়ে খুশি ছাত্র ছাত্রীরা।

