আমাদের ভারত, মেদিনীপুর, ৩ আগস্ট: পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে, রাখিবন্ধন উৎসব-২০২০ উপলক্ষ্যে সোমবার মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে “সংস্কৃতি দিবস” উদযাপন করা হয়েছে। এদিন করোনা প্রতিরোধে উল্লেখ্যযোগ্য অবদানের জন্য করোনা যোদ্ধা হিসেবে জেলার কর্মরত স্বাস্থ্য আধিকারিক, স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীদের সম্মানিত করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ও নজরুল ইসলামের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলাশাসক রশ্মি কমল, অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা, বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, মামনি মান্ডি এবং জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
সোমবার সম্প্রীতির মেলবন্ধনে শালবনি ব্লকের বালিজুড়ি গ্রামে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে। সেখানকার একটি মসজিদের সামনে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এলাকার হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন করেন।


