মুর্শিদাবাদে করোনা জয়ী পুলিশ কর্মীদের সম্বর্ধনা

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৮ আগস্ট: মুর্শিদাবাদ জেলাতে করোনা জয়ী পুলিশ কর্মীদের পুস্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হল শুক্রবার। কোভিড যুদ্ধে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করে চলেছে পুলিশ কর্মীরা। তাই করোনাকে পরাজিত করে শুক্রবার কাজে যোগদান করার জন্য তাদের হাতে পুস্প স্তবক তুলে দেওয়া হয় রানীতলা ও হরিহরপাড়া থানার পক্ষ থেকে।

মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরি রাজ কুমার জানান, মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত রানিতলা থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর নূর আলী, একজন হোমগার্ড কমান্ডেন্ট বিশ্বজিৎ কুন্ডু ও তিনজন সিভিক ভলান্টিয়ার এবং হরিহরপাড়া থানার একজন কনস্টবল, কর্নেলিয়াস হেমব্রম, একজন পুলিশ ড্রাইভার- আব্দুল রউফ মন্ডল ও চারজন সিভিক ভলান্টিয়ার যারা কিছুদিন পূর্বে করোনায় আক্রান্ত হয়েছিলেন, শুক্রবার তারা করোনাকে পরাজিত করে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে নিজ নিজ কর্মক্ষেত্রে যোগদান করার আগে রানিতলা এবং হরিহরপাড়া থানার ভারপ্রাপ্ত অধিকারিকরা তাদের পুস্পস্তবক প্রদান করে বরণ করে নেন। করোনার বিরুদ্ধে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করে চলেছে পুলিশ কর্মীরা ফলে বিভিন্ন এলাকায় সেই পুলিশ কর্মীরা আক্রান্ত হচ্ছেন তাই তারা করোনাকে পরাজিত করে কর্মস্থলে যোগদান করার ফলে খুশি প্রকাশ করেছেন জেলার পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *