পর্তুগিজদের ধ্বংস করা মন্দির পুনর্নির্মাণ করা হবে, ঘোষণা গোয়ার মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, ২৫ ডিসেম্বর: বারাণসীতে বাবা বিশ্বনাথের মন্দিরের পুনর্নির্মাণের পর তার উদ্বোধন হয়েছে মহা সমারোহে। এবার গোয়াতে পর্তুগিজদের দ্বারা ধ্বংস করা মন্দির পুনর্নির্মাণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

সামনেই গোয়া বিধানসভার নির্বাচন। তার আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গোয়ায় পর্তুগীজদের দ্বারা নষ্ট করা মন্দিরগুলির পুনর্নির্মাণ করবে গোয়ার সরকার। দক্ষিণ গোয়ার মাঙ্গুশি শিব মন্দিরে রাজ্য সরকার দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। তার মতে,”হিন্দু সংস্কৃতি ও মন্দির সংরক্ষণের প্রয়োজন। গোয়ায় বেশ কিছু মন্দির আছে যেগুলোর পুনঃপ্রতিষ্ঠা করা দরকার। পর্তুগিজদের দ্বারা ধ্বংস করা মন্দিরগুলি পুনর্নির্মাণ করতে হবে আমাদের।”

মুখ্যমন্ত্রী গোয়ার জনতার উদ্দেশ্যে বলেন, “আমি কিছু চাই না, আমি আপনাদের কাছে হিন্দু ও মন্দির সংস্কৃতি রক্ষা এবং সেই মন্দির ও সংস্কৃতি পুনরুদ্ধারের জন্য শক্তি প্রদানের অনুরোধ করেছি।” তিনি আরও বলেন, পর্তুগিজরা ১৫৬০ সাল থেকে আমাদের মন্দির ধ্বংস করা শুরু করে। আমি আমাদের সেই পূর্বপুরুষদের ধন্যবাদ জানাই যারা দেবতা মঙ্গেশকে কর্টালিম থেকে মাঙ্গুশি গ্রামে স্থানান্তরিত করেছিল। ঈশ্বর এবং ধর্ম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

সাওয়ন্ত বলেন, “আমাদের পূর্বপুরুষরা পর্তুগিজ শাসকদের ধর্মীয় অত্যাচার থেকে বাঁচতে উপকূলীয় এই রাজ্যের অনেক মন্দির স্থানান্তর করেছিলেন। আমরা আমাদের পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাদের প্রভুকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে সুরক্ষা প্রদান করেছিলেন এবং নৃশংস পর্তুগিজ শাসনের হাত থেকে রক্ষা করেছিলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *