নবম শ্রেণি থেকে পঠনপাঠন শুরু হল উত্তর ২৪ পরগনার স্কুলগুলিতে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১২ ফেব্রুয়ারি:
নিউ নর্মালে শুক্রবার সকাল থেকে খুলে গেল রাজ্যের স্কুলগুলি। রাজ্য সরকারের করোনা নিরাপত্তা সচেতনতা বজায় রেখে দীর্ঘ ১০ মাস পর খুলল বিভিন্ন স্কুল। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পঠন পাঠন।

জগদ্দলের চশমা ই রহমত স্কুলে আমাদের ক্যামেরায় ধরা পড়ল, স্যানিটাইজ করে প্রত্যেক ছাত্রছাত্রীকে থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মেপে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে। ক্লাস রুমে গিয়ে প্রত্যেক ছাত্রছাত্রীদের শিক্ষকরা বোঝাচ্ছেন, যাতে কোনও পড়ুয়া একে অপরের সংস্পর্শে না চলে আসে।

গোটা স্কুল ভবনকে সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। রাজ্য সরকারের কোভিড নিয়মানুসারে ছাত্রছাত্রীদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতা মূলক করা হয়েছে। ছাত্রছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে কেউ যাতে কারও সঙ্গে টিফিন বা জল ভাগ করে না খায়। সকলেই যেন শারীরিক দূরত্ব বজায় রেখে স্কুলে পড়াশোনা করে। আজ বনধ উপেক্ষা করেই ছাত্রছাত্রীরা স্কুলে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *