আমাদের ভারত, বর্ধমান, ৩ জুন: করোনার প্রকপ কাটিয়ে ছন্দে ফিরেছে পৃথিবী। ২০২১ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরিক্ষা লিখিতভাবে না হলেও ২০২২ আবার আগের মতোই পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ্যালয়ে মাধ্যমিক পরিক্ষার্থীরা পরিক্ষা দেয় আগের মতই। মাধ্যমিক ২০২২ লিখিত পরিক্ষার ফলাফল বেরালো আজ। মধ্যশিক্ষ পর্ষদের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করার পর দেখা যায়, পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জয়জয়কার। কারণ বর্ধমান শহরের সিএমএস হাই স্কুলে রৌনক মন্ডল ৬৯৩ পেয়ে রাজ্যে যুগ্ম প্রথম স্থান দখল করেছে।
স্কুল শিক্ষক কুন্তল মন্ডলের ছেলে রৌনক বর্ধমান শহরের গোলাহাট এলাকায় ভাড়া থাকে।রৌনকের বাবা জানায়, ছেলে লেখাপড়ার জন্যই রায়না ১নম্বর ব্লকের কুকুরা গ্ৰাম ছেড়ে বর্ধমান শহরে গোলাহাটে ভাড়া থাকা হয়। ছেলের সাফল্যে রৌনকের বাবা এবং মা সুদীপ্তা মন্ডল বলেন, তাদের পরিশ্রম সফল হয়েছে।
রৌনক জানায়, আগামীতে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। এই সাফল্যের পিছনে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও গৃহশিক্ষকদের সাহায্য সহযোগীতাতেই এই সাফল্য বলে জানায়।

