রাজেন রায়, কলকাতা, ১৩ জুন: এতদিন শোভন এবং বৈশাখীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন রত্না চট্টোপাধ্যায়। এবার প্রমাণসহ রত্নার চরিত্র কলঙ্কিত করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বৈশাখী ব্যানার্জি তার ফেসবুক প্রোফাইলে এমন কিছু ছবি এবং ভিডিও আপলোড করেছেন যাতে এই ঘটনা নতুন মোড় নিল।
শনিবার বৈশাখী ব্যানার্জি তার সোশ্যাল মিডিয়ায় রত্নার বেশ কিছু ছবি আপলোড করেন। ছবি আপলোড করার পাশাপাশি একটি ভিডিও আপলোড করেছেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে বৈশাখী ব্যানার্জি একেবারে সঞ্চালিকার ভূমিকায় বসে রয়েছেন এবং শোভন চ্যাটার্জি বক্তার ভূমিকায় তার সাথে রত্নার এমন সম্পর্কের অবনতি হওয়ার কারণ বর্ণনা দিচ্ছেন।

বৈশাখী ব্যানার্জির প্রোফাইল থেকে আপলোড হওয়া ওই ভিডিওতে শোভন চ্যাটার্জি দাবি করেছেন, “রত্না চ্যাটার্জির সাথে অন্য এক যুবকের সম্পর্কের কথা জানতে পেরেছিলাম আমি। রত্না একজন ব্যভিচারী মহিলা। যে কারনেই আমি ডিভোর্সের পথ বেছে নিয়েছি। আমার সিদ্ধান্ত যে ঠিক ছিল তা আমি জানি।”
তাঁর আরও অভিযোগ, “রত্না সম্পর্কে আমি সব কথা জেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম। উনি আমাকে বাড়ি ছেড়ে থাকার পরামর্শ দিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার আনুগত্য রয়েছে যে কারনেই আমি বাড়ি ছেড়ে অন্যত্র থাকার ব্যবস্থা করি। আমার কত টাকার সম্পত্তি রত্না এবং তার পরিবার হাতিয়েছে, নষ্ট করছে তার কোনো হিসাব নাই। আমি জীবনে বেঁচে থাকতে রত্নার কাছে টাকা চাইতে যাবো না।” বৈশাখী ব্যানার্জি কটাক্ষ করে বলেন, “নিজাম প্যালেসে গিয়ে নিজেকে ‘শ্রীময়ী’ হিসেবে দেখানোর চেষ্টা করেছিলেন রত্না। আর আমাকে ‘জুন আন্টি’ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল।”

যদিও এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে রত্না চ্যাটার্জি দাবি করেছেন, “দলের কর্মীদের সাথে আমার বসে থাকার ছবি প্রকাশ করে আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সকলকে জিজ্ঞেস করলেই বোঝা যাবে তারা কারা। আসলে শোভন-বৈশাখী প্রেমলীলা চালাচ্ছেন, আর তা দেখে অন্যান্যরা নিন্দা করছেন। এখন বাঁচার চেষ্টার জন্য আমার চরিত্র কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।”
https://www.facebook.com/baisakhi.banerjee.77920/posts/2855704288020881

