দুয়ারে রেশন পৌঁছতে সমস্যা, কুপার্স ক্যাম্পে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা রেশন ডিলারের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৩০ মার্চ: দুয়ারে রেশন পৌঁছতে সমস্যা, তাই মানসিক অবসাদে আত্মহত্যা করলেন এক রেশন ডিলার। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদিয়া রানাঘাট থানার কুপার্স ক্যাম্পে।

জানা গেছে, রাজ্য সরকারের দুয়ারে রেশন পরিষেবা নিয়ে বিপাকে রেশন ডিলাররা। এই পরিষেবা রেশন প্রাপকদের দুয়ারে পৌঁছে দিতে রেশন ডিলারদের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। সরকারের এই ব্যবস্থায় আয়ের তুলনায় বাড়ছে খরচ। এই কঠিন পরিস্থিতিতে রেশন সামগ্রী পৌঁছতে চারচাকা মালবাহী গাড়ি কিনতে পারছিলেন না রেশন ডিলার বাচ্চু দে। এমনই অনেক সমস্যার সম্মুখীন হয়ে মানসিক অবসাদে তিনি ভুগছিলেন।

ছবি: আত্মঘাতী রেশনডিলার।

আজ সকালে হাঁটতে বেরিয়ে তিনি নিখোঁজ হন। এরপরে ফোন করেও সন্ধান মেলেনি। পরে রেশন দোকানের ছাদে রেশন ডিলার বাচ্চু দে’র ঝুলন্ত দেহ নজরে আসে। এরপর রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ছবি: আত্মঘাতী রেশনডিলারের শোকাহত স্ত্রী।

মৃত্যুর কারণ জানতে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায়। ঘটনা ঘিরে মৃতের পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *