আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ আগস্ট: ভারতবর্ষের দশ কোটি আগরওয়াল সম্প্রদায়ের জন্মস্থান হরিয়ানায়। সেখানে তৈরি হচ্ছে মা লক্ষ্মীর শক্তি পীঠ। এই শক্তি পীঠ তৈরি করার আগে প্রচার অভিযানে নেমেছেন আগরওয়াল সম্প্রদায়ের মানুষ। তিন বছর বছর আগে হরিয়ানা থেকে শুরু হয় মা লক্ষ্মীর রথযাত্রা। রবিবার সেই রথযাত্রা জলপাইগুড়ি শহরে এসে পৌঁছলো। সেই উপলক্ষে এ দিন শহরের জোড়াবাতি মোড়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। এরপর মিছিল করে আগরওয়াল সম্প্রদায়ের আট থেকে আশি সকলে কামার পাড়ায় অগ্রসন ভবনে আসেন। সেখানে ভজন থেকে বিভিন্ন অনুষ্ঠান হয়।
জলপাইগুড়ি আগরওয়াল সম্মেলনীর তরফে জানানো হয়েছে, ভারতবর্ষের মোট দশ কোটি আগরওয়াল সম্প্রদায়ের মানুষ রয়েছেন। এই আগরয়াল সম্প্রদায়ের জন্মস্থান হরিয়ানায়। এই কারণে সেখানে পাঁচশো কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে মা লক্ষ্মীর শক্তি পীঠ। তিন বছরে সাড়ে আট লক্ষ কিলোমিটার রাস্তা সঙ্গে ভুটানেও এই রথযাত্রা পৌঁচ্ছে গিয়েছে। পীঠ তৈরির জন্য সব জায়গা থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে।

জলপাইগুড়ি আগরওয়াল সম্মেলনীর সম্পাদক আদিত্য সিতানী বলেন, “মা লক্ষ্মীর রথ হরিয়ানা থেকে বের হয়েছে। আজ জলপাইগুড়িতে এসেছে।”
এদিকে রাষ্ট্রীয় প্রবক্তা সুরেশ কুমার বনসল বলেন,
“হরিয়ানায় তৈরি হচ্ছে শক্তি পীঠ। তার আগে
মা লক্ষ্মীর রথ বের হয়েছে। ইতিমধ্যে ভুটান সহ ভারতবর্ষের সাড়ে আট লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করেছে তিন বছরে রথ। জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি হয়ে নেপাল পৌঁছবে। সেখান থেকে বিহার হয়ে হরিয়ানা যাবে রথ মোট ১১ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করবে। রাম মন্দির যারা তৈরি করছেন তারাই পাঁচশো কোটি টাকা ব্যয়ে শক্তি পীঠ তৈরি করবেন।”

