সম্প্রীতির বার্তা দিয়ে হিন্দু-মুসলিম সমন্বয়ে রথ যাত্রার আয়োজন বারাসতে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ জুলাই: সম্প্রীতির বার্তা দিয়ে হিন্দু-মুসলিম সমন্বয়ে রথযাত্রার আয়োজন। এমন এক অভিনব ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার বারাসতবাসী। অতিমারি করোনা পাল্টে দিয়েছে মানুষের জীবনযাত্রায়। এই সময় দেশজুড়ে মানুষের জীবনযাত্রা অনেকটাই নিয়ন্ত্রিত। কিন্তু মানুষ মাত্রই এক, সেখানে ধর্মের ভেদাভেদ চলে না। সেই ধর্মের ভেদাভেদ ভুলে সোমবার রথযাত্রা উপলক্ষ্যে বারাসত ১৪ নম্বর ওয়ার্ড বনমালীপুর এলাকায় হিন্দু-মুসলিমরা যৌথ উদ্যোগে রথযাত্রায় সামিল হয়। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে তাদের ৬ বছরের রথযাত্রা পালিত হল বনমালীপুরে। এদিন সকলকে এক সঙ্গে রথের দড়ি টেনে এলাকা পরিক্রমা করতে দেখা যায়।

ওয়ার্ড কো অর্ডিনেটর সমীর কুন্ডু জানালেন, ৪৬০ বছর আগে জ্যৈষ্ঠ পূর্ণিমায় রথযাত্রা শুরু হয়েছিল। পুরিতেও দেখা গিয়েছে হিন্দু-মুসলিম একত্রিত হয়ে সম্প্রীতি রক্ষার জন্য রথযাত্রা করে। আমরা বনমালীপুরের বাসিন্দারা হিন্দু মুসলিম সবাই মিলে সরস্বতীপুজো, কালীপুজো করি। মুসলিম সম্প্রদায়ের মানুষ এই রথটা বানিয়েছে। তাই হিন্দু-মুসলিম একত্রিত হয়ে আজ রথযাত্রা পালন করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *