আমাদের ভারত, ব্যারাকপুর, ১২ জুলাই: করোনা আবহের মধ্যেই ব্যারাকপুর শিল্পাঞ্চলে করোনা বিধি মেনে পালিত হলো রথ যাত্রা। আজ রথযাত্রা উপলক্ষ্যে বেলঘরিয়া রথতলাতে ডাঃ বিধান চন্দ্র রায় ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় পুরীর জগন্নাথ দেবের ভোগ এনে তা মহাভোগ্যে পরিণত করে ভক্ত সাধারণের মধ্যে বিতরণ করা হয়, সেই সঙ্গে বেলঘড়িয়া রথতলায় এবছরও জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পুজো অর্চনা করা হয় পুরীর জগন্নাথ দেবের মন্দিরের নিয়ম মেনে। সংগঠনের পক্ষ থেকে এদিন সারাদিন জগন্নাথ দেবের ভোগ বিতরণ চলে। পাশাপাশি সারাদিন ধরে নাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়।
ওপর দিকে করণা বিধি ভ্যাকসিন এবং জগন্নাথের উপরেই ভরসা রেখে আজ রথের দিনে ব্যারাকপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের অধিবাসীবৃন্দ রথের দড়িতে টান দিলেন। করোনা যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানুষ এই রোগটি থেকে দ্রুত মুক্তি পান সেই আশা রেখে করোনা বিধি মেনেই রথের দড়িতে টান দেন ব্যারাকপুরের পৌরসভার প্রশাসক উত্তম দাস, ৪ নম্বর ওয়ার্ডের কোঅডিনেটর এবং এই রথের উদ্যোক্তা তারক দাস। পৌর প্রশাসক উত্তম দাস বলেন, “আমরা করোনা বিধি মেনেই রথ যাত্রা উৎসব পালন করার চেষ্টা করছি , আমরা চাই আমাদের দেশ থেকে করোনা দ্রুত বিদায় নিক।”

