কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৪ নভেম্বর:
ঘাটাল কুশপাতার নবপল্লীর সূচনাবর্ষের কালীপুজো। ঘাটালের সাংসদ প্রতিনিধি রাম মান্না এবং ওই এলাকার বাসিন্দাদের উদ্যোগে প্রথম বছর এই পুজোর আয়োজন করলেন। রাম মান্না বলেন, সারাবিশ্ব করোনায় জর্জরিত তাই বিশ্বকে সুস্থ করে তোলার কামনা জানিয়ে এই মহাশক্তির আরাধনার আয়োজন।
বুধবার নবপল্লীর এই পুজো উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক রশ্মি কমল এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাপতি অজিত মাইতি।
এছাড়া উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমার শাসক সুমন বিশ্বাস, ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা মান্না ও সহ-সভাপতি দিলীপ মাঝি, শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল
উৎসবের দিনগুলিতে মানুষকে সতর্ক থাকতে বললেন।
জেলাশাসক বলেন, চার পাঁচ বছর আগে যেভাবে কালি পুজোতে মানুষ আনন্দ করতেন, এখন অনেকটাই করনার জন্য কমে গিয়েছে। তিনি উৎসবেও কোভিড বিধি মেনে চলার কথা বলেন। ঘাটালে দু’মাসের মধ্যে পরপর বন্যার প্রসঙ্গ তুলে তিনি মানুষের দুর্দশার কথা বলেন। বন্যায় যেসব রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্রিজ ভেঙ্গে গিয়েছে তা মেরামতের কথা বলেন তিনি।
মহকুমা শাসক সুমন বিশ্বাস স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে সকলকে কোভিড বিধি মেনে চলার বার্তা দেন।

