অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৫ জুন: বুধবার সকালে ঝাড়গ্রাম শহরে নতুনডিহি এলাকায় একটি আম গাছে স্থানীয় বাসিন্দারা বিরল প্রজাতির একটি ক্যামেলিয়ান দেখতে পায়। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ক্যামেলিয়ানটিকে দেখতে মানুষ ভিড় জমায়। স্থানীয় বাসিন্দারা ওই ক্যামেলিয়ানটিকে উদ্ধার করে বনদপ্তরকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। বন দফতরের পক্ষ থেকে বহুমূল্যবান ওই ক্যামেলিয়ানটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বনদফতরের হাতে ক্যামেলিয়ানটিকে তুলে দেওয়ায় বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সকলকে অভিনন্দন জানানো হয়।
বন দপ্তরের অনুমান জঙ্গল থেকে ওই ক্যামিলিয়ানটি যে কোনো কারণে শহরের মধ্যে চলে এসেছে। ক্যামেলিয়ানটি সুস্থ রয়েছে কি না তা পরীক্ষা করে দেখার পর গভীর জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।

