পৈশাচিক! ঘরে আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ স্বামী, শ্বশুর, দেওর ও ভগ্নিপতির বিরুদ্ধে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ মে:
পৈশাচিক অত্যাচারের শিকার হল রানাঘাট বৈদ্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এক কিশোরী। গত বেশ কয়েকমাস ধরে ঘরে আটকে রেখে স্বামী, শ্বশুর, দেওর ও ভগ্নিপতির লালসার শিকার হল ১৭ বছরের কিশোরী।
অভিযোগ, ফুলিয়ার বাসিন্দা গৌতম পাল বৈদ্যপুরের ওই কিশোরীকে প্রেমের জালে ফাঁসিয়ে প্রথমে ধর্ষণ করে, পরে ওই কিশোরীর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলে ব্ল্যাকমেল করে তাঁকে বিয়ে করে।


(কিশোরীর বাবা)

কিশোরীর বাপের বাড়ির লোকের কথা অনুযায়ী এরপরই ওই কিশোরীর ওপর শুরু হয় মধ্যযুগীয় বর্বরতা। দিনের পর দিন তাঁকে ঘরে আটকে রেখে ধর্ষণ করে স্বামী, শ্বশুর, দেওর ও ভগ্নিপতি। এই জঘন্য ঘটনা চাপা দিতে ওই কিশোরীকে খুনেরও চেষ্টা করে অভিযুক্তরা কিন্তু কপাল জোরে সে বেঁচে যায়। এরপর তাকে প্রাণে মারতে অ্যাসিড আক্রমণও করা হয় বলে অভিযোগ। বর্তমানে ওই কিশোরী গুরুতর জখম অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে চিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।এই নারকীয় ঘটনায় শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। শান্তিপুর থানার পুলিশ এবিষয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *