নিজের এবং যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করে টোটো চালাচ্ছেন রঞ্জন দেবনাথ

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১০ মে: রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তাই যাত্রীদের সুবিধা ও চালকদের নিরাপত্তার কথা মাথায় রেখে শহরের একটি টোটোতে চালকের বসার সিটের পিছনে টানিয়ে দেওয়া হয়েছে প্লাস্টিকের পর্দা। সামাজিক দূরত্ব বজায়ের সাথে সাথে করোনা সংক্রমণ রুখতে এই অভিনব পদ্ধতিতে রাস্তায় টোটো বের করেছেন রায়গঞ্জের দেবিনগর এলাকার রঞ্জন দেবনাথ।

রায়গঞ্জ শহরে প্রায় ১৫০০টি উপর টোটো যাত্রীদের নিজ নিজ গন্তব্যে স্থলে পৌঁছে দেয়। সরকারি নির্দেশের পরই রাস্তায় নামে টোটো। যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাই রঞ্জন দেবনাথ। তার টোটোর বসার সিটের পেছনে যাত্রীদের সুবিধা ও তার নিরাপত্তার কথা মাথায় রেখে তার সিটের পিছনে টানিয়ে দিয়েছে প্লাস্টিকের পর্দা। এতে করে একদিকে যেমন যাত্রীদের মধ‍্যে টোটো চালকের দূরত্ব বজায় থাকবে। ফলে যাত্রীদের সাথে একে অপরের সংস্পর্শে আসার সম্ভবনাও অনেকটা কমে যাবে। রায়গঞ্জের রঞ্জন দেবনাথ নামে ওই টোটো চালক জানিয়েছেন, যাত্রীদের সাথে চালকের সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই সিটের পেছনে প্লাস্টিকের পর্দা লাগানো হয়েছে। কখন কোন যাত্রী উঠবে কি রোগ নিয়ে তা তো জানা যাবে না। সেই কারনেই যাত্রী ও চালকের দূরত্ব বজায় রাখতে সাহায্য করবে এই পর্দা। টোটো কোন যাত্রী নামিয়ে যাওয়ার সাথে সাথে স্যানিটাইজড করা হচ্ছে।

পাশাপাশি রঞ্জত দেবনাথ আরও বলেন, আমার দেখাদেখি অন্য টোটো চালকেরা তাদের টোটোতে এই প্লাস্টিকের লাগালে নিজেও সুরক্ষিত থাকবে ও যাত্রীরাও সুরক্ষিত থাকবে। যাত্রীদের মধ‍্যে দূরত্ব বজায় থাকবে চালকদের বলে জানান রঞ্জন দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *