আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২১ নভেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার নবিপুর এলাকায় রাণীনগর থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ তার টিম অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২ কেজি ৮০০ গ্রাম গাঁজা।
পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম আসাদুল সেক ও রাকেশ শেখ। ধৃত দুই যুবকের বাড়ি সাগরপাড়া থানা এলাকায়। ধৃতদের রবিবার লালবাগ আদালতে তোলা হলে বিচারকের কাছে ৭দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। গাঁজাগুলো কোথায় পাচার করত এবং কোথা থেকে সেগুলি নিয়ে এসেছে তার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।

