Ram Navani, Bankura, বাঁকুড়ায় জনজোয়ারে ভাসলো রানবমীর শোভাযাত্রা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ মার্চ: বাঁধভাঙা উচ্ছ্বাস ও আবেগে বাঁকুড়ায় শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হলো রামনবমীর শোভাযাত্রা। আজ সকালে নূতনচটির পাঁচবাগা ময়দান থেকে শোভাযাত্রার সূচনাতেই জনজোয়ার। সুসজ্জিত ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি, ছত্রপতি শিবাজি মহারাজ, ভারতমাতার মূর্তি, রামশীলা ও গোমাতার ট্যাবলো নিয়ে শোভাযাত্রা যতই এগিয়ে যায় মানুষের স্বত‍‌ঃস্ফূর্ত যোগদান ততই বাড়তে থাকে। কলেজ মোড়ে তা জন সমুদ্রে পরিণত হয়।

শোভাযাত্রায় হিন্দু জনতার স্বতঃস্ফূর্ত যোগদানে উদ্যোক্তার খুশি। এদিনের শোভাযাত্রায় বহু দম্পতি তাদের শিশু সন্তানদের রাম ও হনুমান সাজিয়ে যোগ দেন। শোভাযাত্রার গতিপথ নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে প্রশাসনের মতোবিরোধ দেখা দিলেও প্রশাসনের নির্ধারিত রুটেই শোভাযাত্রা পরিক্রমা করে। শোভাযাত্রায় যাতে কোনরকম অশান্তি না হয় সেদিকে যেমন পুলিশ প্রশাসনের কড়া নজরদারি ছিল তেমনি উদ্যোক্তা রামনবমী উদযাপন সমিতির সদস্যরা ছিলেন সতর্ক।

রামনবমী উদযাপন সমিতির সাধারণ সম্পাদক রামাবতার ফোকলা স্বস্তি প্রকাশ করে বলেন, প্রশাসন ও জনগণের সহযোগিতায় শোভাযাত্রা শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ায় তারা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *