স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২০ জুলাই:
গত কয়েকমাস ধরে পেট্রোপন্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার এক প্রতীকি সাইকেল র্যালি করল রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদ র্যালি রানাঘাটের ১০ নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে রানাঘাটের রাজপথ প্রদক্ষিণ করে রানাঘাট পৌরসভার শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেছিলেন রানাঘাট পুরসভার মুখ্য প্রশাসক কোশল দেব বন্দ্যোপাধ্যায়। কোশল দেব বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের সরকার পেট্রোপন্যের অস্বাভাবিক মূল্য হ্রাস না করলে আগামীদিনে সাধারন মানুষ চরম অসুবিধার শিকার হবেন। অবিলম্বে পেট্রল, ডিজেল সহ রান্নার গ্যাসের দাম নিম্ন মধ্যবিত্তদের নাগালের মধ্যে আনতে হবে। বর্তমানে পকেটে টান ধরেছে, তার উপর আবার আংশিক লক ডাউন চলছে। আমি প্রতিদিন বাড়ি থেকে মোটর বাইক করে রানাঘাট পুরসভায় আসি কিন্তু কেন্দ্রের সরকার পেট্রলের মূল্য যেভাবে বৃদ্ধি করেছে তাতে সাইকেল চালানো ছাড়া উপায় নেই।

