বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই রানাঘাট উত্তর পশ্চিমের প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দলের অন্দরেই

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ মার্চ:
বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপির মনোনীত প্রার্থী পার্থসারথি চট্টোপাধ্যায়কে বদলানোর দাবি তুলে বিজেপির একাংশ কাল রাত থেকে নদিয়া জেলার বিজেপির মূল অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। এমনকি বিজেপির যুব কর্মীরা তাদের পার্টি অফিসের গেটে তালা ঝুলিয়ে দেয়। ভাঙ্গা হয় অফিসের চেয়ার এছাড়াও অগ্নি সংযোগের ঘটনার মতো ঘটনা ঘটে বলে জানা যায়।

আন্দোলনকারী কর্মী ও সমর্থকদের দাবি, পার্থ সারথী চ্যাটার্জি তৃণমূলে থাকাকালীন নানান দুর্নীতির সঙ্গে জড়িত আমাদের জেল পর্যন্ত খাটিয়েছেন। উনি এক মাস হয়েছে এসেছে ওনাকে আমরা মেনে নিতে পারছি না, উনি ছাড়া যে কেউ দাঁড়াক আমরা মেনে নেব। আমাদের দাবি চলছে চলবে। অন্যদিকে পার্থ বাবু বলেন, বিক্ষোভের ঘটনা ঘটতে পারে ওসব সাময়িক, সব মিটে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *