আড়ংঘাটায় নকল হলুদের হদিস রানাঘাট এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ সেপ্টেম্বর: নদিয়ার কল্যাণী থানার সগুনার পর এবার ধানতলা থানার আড়ংঘাটা বাজারের একটি গোডাউনে হানা দিয়ে নকল হলুদের হদিস পেল রানাঘাট পুলিশ জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুরে ইডির আধিকারিকরা আড়ংঘাটার একটি গোডাউনে হানা দেন।

জানা গিয়েছে, চালের গুঁড়োর সাথে বিভিন্ন রং ও কেমিক্যাল মিশিয়ে তৈরি হত নকল ভোজ্য হলুদ। তারপর তা জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হতো। আধিকারিকরা এদিন ৩২০ বস্তা চালের গুঁড়ো সহ বিভিন্ন রং নকল হলুদের গুঁড়ো বাজেয়াপ্ত করেছে। পাশাপাশি গোডাউন সিল করে দেওয়া হয়।

গোডাউন ও হলুদ পেশাই কারখানার মালিক অশোক আগরওয়াল দাবি করেছেন, “চালের গুড়োর সঙ্গে খাবারের রং মিশিয়ে হলুদ গুড়ো তৈরি করা হতো। স্থানীয় কিছু ব্যবসায়ী আমাদের কাছ থেকে এই ধরনের কাজ করিয়ে নিত। আমরা কখনোই নকল হলুদ বাজারে বিক্রি করতাম না। আমি ছাড়াও এলাকায় আরো অনেকে এ ধরনের কাজের সঙ্গে যুক্ত”।

আড়ংঘাটা ব্যবসায়ী সমিতি, সহ-সভাপতি দেবাশীষ দত্ত বলেন, “অশোক বাবুর এই হলুদের ব্যবসা বহুদিনের। উনি আমাদের ব্যবসায়ী সমতির সদস্য। আজ পুলিশ ওনার কারখানায় এসেছে শুনে আমরা ব্যবসায়ী সমতির পক্ষ থেকে এসেছি। এখানে এসে পুলিশ আধিকারিকদের কাছ থেকে জানতে পারি যে উনি নকল হলুদ তৈরী করছেন। এই বিষয়টা আমাদের জানা ছিল না। আমারা জানতাম না যদি আগে জানতে পারতাম তাহলে অবশ্যই বারণ করতাম”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *