আটা মিলের দরজা ভেঙ্গে আটার বস্তা নিয়ে পালালো দলছুট দাঁতাল রামলাল

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৪ মার্চ: বৃহস্পতিবার বিকেলে খাবারের সন্ধানে আটা মিলের দরজা ভেঙ্গে ঢুকে পড়ল দলছুট দাঁতাল হাতি রামলাল। ঝাড়গ্রাম ব্লকের অন্তর্গত লোধাশুলী এলাকার একটি আটা মিলে হানা দেয় রামলাল।

সেই সময় আটা মিলের ভেতরে আটা বস্তায় ভছিল মিলের কর্মচারীরা। সেই সময় হঠাৎ করে দরজায় এক বিকট শব্দ হয়। আটা মিলের ভেতরে থাকা কর্মচারীরা চমকে যান।

তারপরেই তারা দেখে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে রামলাল। চোখের সামনে থেকে একটি আটার বস্তা নিয়ে চলে যায় রামলাল। ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় আটা মিলের কর্মচারীদের মধ্যে। পরে অবশ্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গ্রামবাসীরা। গ্রামবাসীদের তাড়া খেয়ে মিলের পাঁচিলের ভাঙ্গা অংশ দিয়ে জঙ্গলে পালিয়ে যায় রামলাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *