রামজীবনপুর লায়ন্স ক্লাব স্যানিটাইজ করল রামজীবনপুর পৌর এলাকা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: করোনার দ্বিতীয় ঢেউয়ে হু হু করে বাড়ছে সংক্রমিতর সংখ্য। তারই মাঝখানে আজ শনিবার রামজীবনপুরের বিভিন্ন এলাকা স্যানিটাইজ করল রামজীবনপুর লায়ন্স ক্লাব, এদিন রামজীবনপুরের পুরাতন বাজার, হাই স্কুলের সামনে যাত্রী প্রতীক্ষালয় এবং রামজীবনপুর পুলিশ ফাঁড়ি সহ রামজীবনপুরের জনবহুল এলাকাগুলিতে স্যানিটাইজ করা হয়। উপস্থিত ছিলেন রামজীবনপুর লায়ন্স ক্লাবের সকল সদস্য এবং লায়ন্স মডেল স্কুলের শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *