আমাদের ভারত, আরামবাগ, ১২ সেপ্টেম্বর: আরামবাগের রামকৃষ্ণ সেতুতে ধস নামায় চাঞ্চল্য ছড়াল আরামবাগ শহরজুড়ে। এলাকাবাসীর কাছে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ থানার পুলিশ। ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় ব্রিজের ধসে যাওয়া জায়গাটি।
জানাগেছে, আরামবাগ পল্লীশ্রী এলাকায় হঠাৎই রামকৃষ্ণ সেতুর ব্রিজে ওঠার আগে শনিবার সকালে হঠাৎ করে কিছুটা জায়গা নিয়ে ধ্বস নামে। বেশ কিছু অংশ নীচে ঢুকে যায়। খবর পেয়ে তড়িঘড়ি করে ছুটে যান আরামবাগ থানার পুলিশ। যান চলাচল নিয়ন্ত্রণ করতে সেতুর উপর মোতায়েন করা হয় পুলিশ। ধসে যাওয়া জায়গা ঘিরে দিয়ে তার পাশ থেকে যাতায়াত করানো হচ্ছে যান বাহন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে। গত দুমাস আগেই এই ব্রিজটি একবার মেরামত করা হয়েছে, তার পরেও এই ঘটনা।

