সাথী দাস, পুরুলিয়া, ৯ এপ্রিল: রাম নবমীতে অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝালদায় নজরদারি বাড়ালো পুলিশ। আজ সন্ধ্যের পর পুলিশের একটি দল বিভিন্ন রাস্তায় রুট মার্চ করে। কাল রাম নবমী উপলক্ষ্যে পূজোর আয়োজনের পাশাপাশি বিশেষ শোভা যাত্রা হতে পারে ঝালদায়।

তপন কান্দুর খুনের পর থেকে এমনিতেই রাজনৈতিক পরিমণ্ডল তপ্ত রয়েছে পুরুলিয়া জেলার পশ্চিম প্রান্তের এই পুর শহর। সেই আঙ্গিকে হিংসা প্রতিহিংসার ঘটনা যাতে না হয় তার জন্য পুলিশের এই বিশেষ অভিযান। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সজাগ থাকছে পুলিশ।

