বিজেপি তপশিলি মোর্চার পদযাত্রা কেশিয়াড়িতে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: দলিত সম্প্রদায়ের মানুষকে জাগ্রত করার লক্ষ্যেই বিজেপির তপশিলি মোর্চার পদযাত্রা
কেশিয়াড়িতে। ভারতীয় জনতা পার্টির কেশিয়াড়ি দক্ষিণ মন্ডলের উদ্যোগে রবিবার ভসরা এলাকায় একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এদিনের এই পদযাত্রা নছিপুর ৬ নং অঞ্চলের যতিকৃষ্ণপুর থেকে ভসরা পর্যন্ত এই পদযাত্রা এলাকা পরিক্রমা করে এবং ভসরা বাসস্ট্যান্ডে পথসভা সংগঠিত হয়। সামনের বিধানসভাকে পাখির চোখ করে এগিয়ে চলেছে সমস্ত রাজনৈতিক দল। এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কেউই। মিটিং মিছিল পথসভার মধ্য দিয়ে ইতিমধ্যে বিধানসভার প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। পিছিয়ে নেই বিজেপিও। তাই এইবার ২০০ পার এই স্লোগানকে সামনে রেখে কেশিয়াড়ি দক্ষিণ মন্ডলের উদ্যোগে একটি পদযাত্রা এলাকা পরিক্রমা করে।

বিজেপির কেশিয়াড়ি দক্ষিণ মন্ডলের এসসি মোর্চা নেতৃত্বের দাবি, দরিদ্র ও দলিত সম্প্রদায়ের মানুষের জন্য বিজেপি ছাড়া অন্য কোনও রাজনৈতিক দল ভাবে না। তাই তপশিলি জাতির মানুষকে একত্রিত করার লক্ষ্যে আজকের এই পদযাত্রা।

উপস্থিত ছিলেন মন্ডল এসসি মোর্চার জেলা সভাপতি মনতোষ মন্ডল, সহ সভাপতি রথিকান্ত আটা, এসটি মোর্চার জেলা সভাপতি বিমল সরেন, কেশিয়াড়ি দক্ষিণ মন্ডলের এসসি মোর্চার সভাপতি তপন কুমার বেরা, সাধারণ সম্পাদক ঝন্টু ভুঁইঞা, অর্ণব জানা সহ একাধিক নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *