পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় রাখি বন্ধন উৎসব পালন

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় রাখি বন্ধন উৎসব পালিত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে দাঁতন দু’নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রাখি বন্ধন উৎসব পালন করা হয়। পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য ২৫ হাজার টাকা ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে তুলে দেন জেলার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল গিরি। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গেশ নন্দন ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ ইফতেখার আলী সহ অন্যান্যরা।

দাঁতন ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল মহিলা সংগঠন সোমবার ধনেশ্বরপুর তৃণমূল দলীয় কার্যালয়ের সামনে বেলদা কাঁথি  রাজ্য সড়কের ওপর পথচলতি মানুষ সহ ছোট বড় গাড়ি, এমনকি বাস দাঁড় করিয়ে, বাস ড্রাইভার, কন্টাকটার এবং বাসযাত্রীদের হাতে রাখি পরিয়ে চকোলেট ও মিষ্টি দিয়ে এই দিনটিকে পালন করেন ব্লকের  হিন্দু এবং সংখ্যালঘু ভাইবোনেরা।

অন্যদিকে, বর্তমান কোরানো পরিস্থিতিতে কোভিড যোদ্ধা হিসেবে সামনের সারিতে রয়েছেন ডাক্তার, নার্স, পুলিশ কর্মচারী ও সংবাদমাধ্যমের কর্মীরা। সোমবার রাখি বন্ধন উৎসবে সকল কোভিড যোদ্ধাদের ফুল দিয়ে, রাখি পরিয়ে, মিষ্টিমুখ করান নারায়ণগড় ব্লকের ১২ নম্বর তুতরাঙ্গা অঞ্চলের তৃণমূল কর্মীরা। সেই সঙ্গে এদিন ঠাকুরচক বাজারে পথচলতি মানুষদের রাখি পরিয়ে মাস্ক বিতরণ করেন তারা। এদিন পশ্চিম মেদিনীপুরের বেলদাতে পুলিশ ও মহকুমা শাসকের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। পথচলতি মানুষ সহ বেলদা মার্কেটের সমস্ত দোকানদারদের মুখে মাস্ক পরিয়ে দেন তারা। পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের উদ্যোগে শালবনী পঞ্চায়েত সমিতি ও গড়বেতা ৩ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রাখী বন্ধন উপলক্ষ্যে  এলাকার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো।

এদিন খড়গপুর দু’নম্বর ব্লক যুব কল্যাণ দপ্তরের  আয়োজনে রাখি বন্ধন অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *