পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: আজ মেদিনীপুর শহর মাইক ব্যবসায়ী সমিতির উদ্যোগে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হলো শহরের গান্ধী মূর্তির সামনে। সমিতির পরিবারের সদস্যরা জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের পথচলতি মানুষের হাতে রাখি বেঁধে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে শহরে শান্তির বার্তা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আশীস দাস, সম্পাদক রাজু জানা, বরুণ দাস ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা।

পাশাপাশি কেশপুর ব্লকের অন্তর্গত ৩ নম্বর অঞ্চল তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ৩১ আগস্ট সকাল ১০টার সময় রাখি বন্ধন উৎসব পালন হয়। বৃহস্পতিবার কেশপুর ব্লকের তিন নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধন তথা রাখি বন্ধন উৎসব পালন করেন। উপস্থিত ছিলেন তিন নম্বর অঞ্চলের মহিলা সভানেত্রী অঞ্জু কোল্যা, প্রাক্তন প্রধান মায়া ঘোষ, পাঁচখুরির পঞ্চায়েত সমিতির সদস্যা রিয়া কাসন্দি পান, অঞ্চলের সহ-সভাপতি সুভাষ কোল্যা, স্বপন পাত্র, সুকুমার মিদ্যা ও অঞ্চল নেতৃত্ব তুষার ঘোষ ও শ্যামাপদ পাখিরা সহ অন্যান্য নেতৃত্বরা।


