মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূলের পক্ষ থেকে পালন করা হল রাখি বন্ধন উৎসব

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ আগস্ট:
মেদিনীপুর শহরের  ৫ নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে। রবিবার পথচলতি মানুষদের রাখি পরিয়ে সম্বর্ধনা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের ওই ওয়ার্ডের নেতা কর্মীরা। তৃণমূল কংগ্রেস পরিচালিত রাখি বন্ধন ও সংবর্ধনা উৎসবে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, নির্মল ঘোষ, জেলা মহিলা সভানেত্রী কল্পনা সিট, শহর মহিলা সভানেত্রী মৌ রায় সহ অন্যান্যরা। পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে সম্বর্ধনা জানানোর পাশাপাশি করোনা বিষয়ক সচেতনতা মূলক প্রচার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *