রাখি বন্ধন উৎসব পালন মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসুর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: আজ সম্প্রীতির রাখি বন্ধন উৎসব। দিনটিকে সাড়ম্বরে পালন করল মেদিনীপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ বসু। নিজের ওয়ার্ড গোলকুয়া চকে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে এই মিলন বন্ধন উৎসব পালন করলেন সৌরভ বসু।

নিজের দলীয় কার্যালয়ের সদস্যদের সঙ্গে নিয়ে পথ চলতি মানুষদের হাতে রাখি বাঁধলেন কাউন্সিলর। জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে এই সম্প্রীতির রাখি বন্ধন উৎসবে মেতে ওঠে সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *