জয় লাহা, দুর্গাপুর, ৭ ডিসেম্বরঃ জঙ্গিসংগঠনের অ্যাকাউন্টে টাকা ঢুকত। জঙ্গিসংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগে দুর্গাপুরে ছত্রিশগড় পুলিশের জালে ধরা পড়ল দুর্গাপুর ইস্পাতের প্রাক্তনকর্মী।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম রাজু খান। দুর্গাপুর ইস্পাতের প্রাক্তনকর্মী। সোমবার দুর্গাপুরের মহিস্কাপুর এভিনিউ থেকে ছত্রিশগড় রাজ্যের রায়পুর জেলার পুলিশ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে।
ঘটনায় জানা গেছে, তার বিরুদ্ধে ২০১৩ সালের ৪১৯, ইএপিএ অ্যাক্টে সহ একাধিক মামলা রয়েছে। জঙ্গি সংগঠনের থেকে আসা টাকা লেনদেন হত তার অ্যাকাউন্টে। তার একাউন্টে বিভিন্ন সময়ে জঙ্গি সংগঠনের টাকা আসতো। সেই টাকা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিত সন্ত্রাসবাদী কাজে। ২০১৩ সাল থেকে ফেরার ছিল। তখন থেকে ছত্রিশগড় পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল।
২০১৩ সালে গ্রেফতার হওয়া এক দম্পতির একাউন্ট থেকে রাজু খানের একাউন্টে টাকা আসতো। সেই টাকা অন্য জায়গায় পাঠানো হতো।

সোমবার তাকে দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়। এদিন ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৩ দিনের ট্রানজিট রিমান্ড নির্দেশ দেন। ছত্রিশগড় পুলিশ জানিয়েছে, ২০১৩ সাল থেকে তদন্ত চলছিল। তখন থেকে ফেরার ছিল। গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে।

