কামারহাটিতে আহত বিজেপি কর্মীদের পাশে রাজু বন্দ্যোপাধ্যায়

প্রতীতি ঘোষ,ব্যারাকপুর, ১৯ এপ্রিল:
কামারহাটি ৩০ নম্বর ওয়ার্ডে আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে এলেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। হামলার বিষয় তিনি প্রশাসন ও নির্বাচন কমিশন উভয়কেই জানাবেন বলে জানিয়েছেন।

ভোট মিটতেই রবিবার রাতে কামারহাটি পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীদের ওপর একদল দুষ্কৃতী হামলা চালাউ। রবিবার রাতেই গুরুতর আহত এক বিজেপি কর্মীকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার দুপুরে কামারহাটি বিধানসভার প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায় প্রথমে আহতদের বাড়িতে যান। তারপর বেলঘড়িয়া থানায় যান। বিজেপি কর্মীদের ওপর হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, “পিপীলিকার ডানা গজায় মরিবার তরে, আসলে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তারা এবার চলে যাচ্ছে তাই জায়গায় জায়গায় বিজেপি কর্মীদের মারধর করছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *