“লাদাখে সেনা টহলদারি আটকায়, বিশ্বে এমন কোনো শক্তি নেই”

আমাদের ভারত,১৭ সেপ্টেম্বর: লাদাখ সীমান্তে সেনাকে টহলদারি দেওয়া থেকে আটকায় বিশ্বে এমন কোন শক্তি নেই। লাদাখ প্রসঙ্গে রাজ্যসভায় এভাবেই কড়া প্রতিক্রিয়া দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার রাজ্যসভায় রাজনাথ জানিয়েছেন এই কঠিন পরিস্থিতিতে টহলদারিতে কোন পরিবর্তন করা হয়নি। কংগ্রেস সাংসদ একে এন্টোনি প্রশ্ন করেছিলেন, লাদাখ সীমান্তে চিনা সেনা টহলদাড়িতে কি বাধা দিচ্ছে? সেই প্রশ্নের উত্তরে রাজনাথের স্পষ্ট জবাব, প্রশ্নই ওঠে না। কোনো অবস্থাতেই সেনা পিছু হটছে না। স্পর্শকাতর এলাকায় আগে যেমন সেনা টহলদারি দিতো এখনোও চোখের উপর চোখ রেখে সেই কাজটা করে যাচ্ছে সেনা।

কংগ্রেস সাংসদের প্রশ্নের জবাব দিতে গিয়ে রাজনাথ বলেন, প্রথাগত ভাবেই সীমান্তে টহলদারি দিচ্ছে সেনা, বিশ্বের এমন কোনো শক্তি নেই, যে সেনাকে এই জায়গা থেকে সরাতে পারে।

তবে লোকসভায় লাদাখ নিয়ে দেওয়া বিবৃতিতে রাজনাথ জানিয়েছেন, সীমান্তে বিপুল সমরাস্ত্র নিয়ে প্রস্তুত রয়েছে চিন। যদিও ভারতও থেমে নেই। তবে আলোচনার মাধ্যমেই স্থিতাবস্থা স্বাভাবিক হবে বলে ধারণা তার।

প্রসঙ্গত উল্লেখ্য এপ্রিল-মে থেকে সীমান্ত চুক্তি লঙ্ঘন করে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে চিনা ফৌজ।লাদাখ সীমান্তে দুই পক্ষের সেনা সংঘর্ষ শহীদ হয়েছেন ভারতের ২০জন জাওয়ান। চিনের তরফেও ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি প্যাংগং লেকের উত্তর প্রান্তে ফিঙ্গার ৪-এর কাছে গুলিগোলা চলার খবর মিলেছে। অপেক্ষাকৃত ভালো অবস্থানে থাকা ভারতীয় সেনাদের দেখিয়ে প্ররোচনামূলক কার্যকলাপ করেছে চিনা সেনা। তার জবাব অবশ্য সংযমের সঙ্গেই দিয়েছে সেনা। ফলে ব্যর্থ হয়ে ফেরার সময় কয়েক রাউন্ড গুলি চালিয়েছে চিন বলে জানিয়েছে ভারতীয় সেনা। যদিও চিনের পাল্টা দাবি, ভারত প্রথম গুলি চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *