বিজেপির কার্যকরী কমিটির বৈঠকে যোগ দিলেন না রাজীব বন্দ্যোপাধ্যায়, শুরু হল আবারও জল্পনা

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৯ জুন: রাজ্য কার্যকরী কমিটির বৈঠক এড়ালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ ভার্চুয়ালি বৈঠকের জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে লিঙ্ক দেওয়া হয়। তারপর তাকে ফোন করে দলের পক্ষ থেকে বৈঠকে যোগদান করার কথা বলা হয়। কিন্তু তিনি বৈঠকে যোগদান করেননি।

প্রসঙ্গত, বিধানসভা ভোটে দলের হারের পর দূরত্ব বাড়িয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে রাজ্য বিজেপি নেতাদের সমালোচনা করেছেন তিনি। বিজেপির হিন্দুত্বের ইস্যু নিয়ে কেন্দ্রীয় নেতাদের সমালোচনা করেছেন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। তৃণমূলে ফিরতে চান বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি।

তারপর আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপরে সবার নজর ছিল। কি করবেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী? বৈঠকে যোগদান করার জন্য তাকে ফোন করা হলেও তিনি কোনও উত্তর দেননি। তার জন্য প্রায় এক ঘণ্টা দলীয় নেতৃত্ব অপেক্ষা করেন। অবশেষে বিজেপি নেতৃত্ব বুঝতে পারেন তিনি বৈঠকে হাজির হবেন না। এরপর বিজেপি নেতৃত্ব তার লিঙ্ক বাতিল করেন। সেইসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে তবে কি এবার বিজেপি ছাড়ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়? এই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করতে রাজি হননি রাজ্যের বিজেপি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *