ইডি দফতরে রজত মজুমদার, সারদাকাণ্ডে ফের নজরে রাজ্যের প্রাক্তন পুলিশকর্তা

রাজেন রায়, কলকাতা, ৭ এপ্রিল: সারদাকাণ্ডে এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে হাজিরা দিলেন রাজ্যের আর্মড পুলিশের প্রাক্তন ডিজি তথা সারদার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এই রজত মজুমদার। ২০১৪ সালে সিবিআই তাঁকে গ্রেফতারও করেছিল। পরে তিনি জামিন পেয়ে গেলেও তার গতিবিধি নিয়ন্ত্রণে রয়েছে গোয়েন্দাদের।

১৯৭১ সালের ব্যাচের এই আইপিএস অফিসার পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। ২০০৮ সালে আর্মড পুলিশের ডিজি পদ থেকে ইস্তফা দিয়ে সারদা গোষ্ঠীর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করা শুরু করেন। ২০১০ সালে সারদা-কর্তা সুদীপ্ত সেন ও শান্তনু ঘোষের কাছ থেকে একটি সংবাদের চ্যানেলও তিনি কিনে নেন।

বহু কোটি টাকার ভুয়ো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারিতে ষড়যন্ত্র, প্রতারণা এবং তহবিল তছরুপের অভিযোগে তাঁকে গ্রেফতার হতে হয়েছিল ২০১৪ সালে। যদিও কয়েকমাস পর ২০১৫ সালে তিনি জামিন পেয়ে যান। সূত্রের খবর, সেই চ্যালেনের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরটের তদন্তকারী আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *