প্রতীতি ঘোষ, কলকাতা, ৭ জুলাই : ব্যারাকপুরকে করোনা মুক্ত করতে রাজ চক্রবর্তীর উদ্যোগে নিষিদ্ধ পল্লী ও মিল শ্রমিকদের ভ্যাকসিন দেওয়া শুরু হল।
নিষিদ্ধ পল্লীর মানুষ গুলোকে সব সময় স্বাভাবিক জীবন যাপন করতে দেওয়া হয় না। তাদের কথা, তাদের সুবিধা অসুবিধার কথায় সব সময় গুরুত্ব দেওয়া হয় না। ফলে এবার ভ্যাকসিনের ক্ষেত্রেও তা প্রযোজ্য। তাদের কিছুটা উপেক্ষা করা হচ্ছিল। কিন্তু নিষিদ্ধ পল্লীর সেই সব মানুষদের পাশে দাঁড়ালেন বিধায়ক রাজ চক্রবর্তী।
করোনাকে হারাতে এবার ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে টিটাগরের নিষিদ্ধ পল্লীর মানুষদের ভিকসিনের প্রথম ডোজ দেওয়া হল।

বুধবার টিটাগর তাল পুকুর এলাকায় দুর্বার সমন্বয় সমিতির পরিচালনায় নিষিদ্ধ পল্লীর ৫০০ জন বাসিন্দাকে করোনার টিকা দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক রাজ চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ২৪ পাঠানার ডিএ সুমিত গুপ্তা, পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ব্যারাকপুরের পৌর প্রশাসক উত্তম দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ব্যারাকপুরকে করোনা মুক্ত রাখতে নিষিদ্ধ পল্লীর পাশাপাশি এম্পরিয়াম জুট মিলের ৫০০ জন শ্রমিককেও ভ্যাকসিনেশন করা হয়। এদিন মিলের মধ্যে এক বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করা হয় এবং সেখানে বিধায়ক রাজ চক্রবর্তী উপস্থিতিতে টিকা দেওয়া হয়।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ডি এম সাহেব সুমিত গুপ্তা বলেন, “সারা জেলায় প্রায় ২০ থেকে ২৫ হাজার ভ্যাকসিন রোজ দেওয়া হচ্ছে। আগামী দিনে যত ভ্যাকসিনের পরিমাণ বাড়বে ততই ভ্যাকসিন দেওয়ার সংখ্যাও বাড়ানো হবে।”

