সাথী দাস, পুরুলিয়া, ২৪ ফেব্রুয়ারি: নির্বাচনী প্রচারে বাধ সাধলো বৃষ্টি। এদিন সন্ধে নামতেই পুরুলিয়ার আকাশ কালো করে মেঘ ছেয়ে আসে। পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির জেরে পুরুলিয়া শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বৃষ্টিপাতের জেরে থমকে যায় রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। কার্যত আজকের শেষ বেলার প্রচারে জল ঢাললো প্রকৃতি।

রাত হতেই ঝেঁপে নামে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়। শুক্রবার শেষ দিনের প্রচার না হওয়ারই আশঙ্কা দেখা গিয়েছে। ওই দিন বিকেল পাঁচটায় প্রচার শেষ হবে।


