বালিচক স্টেশনে রেললাইনে শুয়ে পড়া এক যুবককে উদ্ধার করলো রেল পুলিশ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ মে: রেললাইনে শুয়ে পড়া এক যুবককে উদ্ধার করল রেল পুলিশ। রবিবার সকালে খড়গপুর- হাওড়া শাখার বালিচক রেল স্টেশনে ঘটনাটি ঘটেছে।

রেল পুলিশের অনুমান, প্রেমে প্রত্যাখ্যাত হয়েই হয়তো ওই যুবক আত্মহত্যা করার জন্য ট্রেনলাইনে শুয়ে পড়ে। এই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে পড়তেই  চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে। রেল পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে রেললাইন থেকে চ্যাংদোলা করে নিয়ে যায়। তবে সঠিক কী কারণে ওই যুবক রেললাইনে শুয়ে ছিল তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *