রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পুরুলিয়ার চারটি স্টেশন পরিদর্শন

সাথী দাস, পুরুলিয়া, ২১ নভেম্বর: সোমবার পুরুলিয়ায় ঝটিকা সফরে এলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার, ওড়িশা থেকে ঝাড়খণ্ডের টাটানগর দিয়ে রাজ্যের এই জেলার চারটি স্টেশন পরিদর্শন করেন তিনি। বরাভূম, পুরুলিয়া, জয়পুর এবং ঝালদা স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী। সেখানকার বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলেন।

রেলমন্ত্রীর এই সফর সম্পর্কে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “রেলমন্ত্রীর এই জেলায় আসার জন্য আমাদের অনুরোধকে গুরুত্ব দিয়েছেন। পুরুলিয়া জেলার বিভিন্ন স্টেশনে উন্নয়ন ও হাওড়া, বারাণসী যাওয়ার বন্দে ভারত ট্রেন দেওয়ার জন্য
প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমরা পুরুলিয়ার কোটশিলা স্টেশনে ডবল লাইন পাচ্ছি। ৭টি স্টেশনে ‘অমৃত ভারত’ ট্রেন পাচ্ছি। এছাড়া আদ্রা ও পুরুলিয়া স্টেশনে লিফট পেয়েছি, চলমান সিঁড়ি, পুরুলিয়া শহর থেকে গোশালার পাশে উড়ালপুল তৈরির কাজ শুরু হচ্ছে। রাজ্যের এনওসি পাওয়া গেছে। তিনটি নতুন ট্রেনের প্রস্তাব দেওয়া হয়েছে মন্ত্রীর কাছে। যার মধ্যে একটি পুরুলিয়া- শিলিগুড়ি, চক্ররেল রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *