স্টিল এক্সপ্রেসের স্টপেজের দাবিতে সরডিহা স্টেশনে রেল অবরোধ

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ সেপ্টেম্বর: দক্ষিণ পূর্ব রেলের ঝাড়গ্রাম খড়্গপুরের মাঝে সরডিহাতে রেল অবরোধ গ্রামবাসীদের। আর তার জেরে একাধিক স্টেশনে দূরপাল্লার ট্রেন দাড়িয়ে আছে। সরডিহা এলাকার মানুষের অভিযোগ, কোভিডের পর সব স্বাভাবিক হলেও স্টিল এক্সপ্রেসের স্টপেজ আজও চালু হয়নি।

এর আগে পাঁচ বার এই ইস্যুতে রেল অবরোধ হলে, সাংসদ ও সবার তরফে শুধু আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আজও স্টিল এক্সপ্রেসের স্টপেজ হয়নি। ফলে চরম সমস্যায় এলাকাবাসীরা। শুধু তাই নয়। সারা দেশে সমস্ত ট্রেন চালু হলেও এই ডিভিশনে এখনো সব লোকাল ট্রেন চালু হয়নি। যেগুলো হয়েছে সেগুলোর ভাড়া বাড়িয়ে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া করা হয়েছে। তাই লোকাল ট্রেনের ভাড়া ফিরিয়ে দেওয়ার দাবিও রয়েছে এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *