স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ অক্টোবর: গত ২০১৯ সালের সেপ্টেম্বরে ভারত সরকারের পক্ষ থেকে কৃষি আইন বিল পাশ করা হয়। সেই বিলের প্রতিবাদে দীর্ঘদিনের লড়াই আজও জারি সারা দেশজুড়ে। আজ সারা দেশের পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর রেল স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন সর্বভারতীয় কৃষক সভা, সিআইটিইউ, খেতমজুর সংগঠন, সংযুক্ত কৃষক মোর্চা একত্রিত হয়ে এই অবরোধ বিক্ষোভে শামিল হয়। আজ দীর্ঘক্ষণ রেল পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

সংগঠনের সদস্য আজ দেশের প্রধানমন্ত্রীর নীতি নিয়ে আক্রমণ হানেন। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রীর কোনও সময় নেই দেশের মানুষের মুখে যারা অন্ন তুলে দেয় তাদেরকে নিয়ে ভাবনার। তিনি সময় পাচ্ছেন আমেরিকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের। প্রধানমন্ত্রীর এই উদাসীনতার কারণেই আজ ক্ষতির মুখে পড়েছেন দেশের কৃষকরা। এই সর্বনাশা কৃষি বিল আজ ভারতবর্ষের মেরুদন্ড কৃষকদের ক্ষতি সাধন করছে। স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে দেশের কৃষকদের। যতদিন না এই বিল প্রত্যাহার করবে সরকার আমরা আন্দোলনের পথে হাঁটবো। গোটা ভারতবর্ষ দেশটাই নির্ভরশীল কৃষির উপর। কৃষির ক্ষতি হলে বা কৃষির স্বাধীনতা কেড়ে নিলে আগামী দিন দেশের উন্নয়ন থমকে যাবে। তা আমরা কখনই মানবো না। কৃষি বিল প্রত্যাহার না করলে এই আন্দোলন আমরা চালিয়ে যাবো।

