লক ডাউনে পথের অভুক্ত গবাদি পশু ও সারমেয়দের পাশে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৯ মে: লক ডাউনে অভুক্ত পথের গবাদি পশু ও সারমেয়দের পাশে রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন “সন্ধ্যা-উন্নতি” র যুবকরা। মধ্যরাতে নিজেদের উদ্দ্যোগে রান্না করা খাবার থেকে ফলমূল ও সবজি খাওয়ালেন পথে থাকা গরু, ষাঁড় ও কুকুরদের।

এ যেন এক অন্য ভালোবাসা। লক ডাউন শুরু হওয়ায় বন্ধ বাজার, হোটেল রেস্তোরাঁ, যার জেরে অনেকটাই বিপাকে ওরা। বাজারের ফেলে দেওয়া সবজি ও ফলমূল দিয়েই পেট ভরতো রাস্তায় থাকা গবাদি পশুদের। আর হোটেল রেস্তোরাঁ গুলোর এঁটো, উচ্ছিষ্ট খেয়ে উদরপুর্তি চলত পথ কুকুরদের। লকডাউনের জেরে সেই সুযোগটাও বন্ধ। এই লক ডাউনে সেইসব গবাদি পশু ও সারমেয়দের কথা ভেবে তাদের খাওয়াতে উদ্দ্যোগী হল রায়গঞ্জের একদল যুবক। রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধ্যা-উন্নতির সদস্যরা
শুক্রবার রাতে নিজেদের উদ্দ্যোগে খাবার বানিয়ে এবং শাকসবজি ফলমূল জোগাড় করে শহর জুড়ে রাস্তায় থাকা গরু ও ষাঁড়দের এবং পথ কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করলেন তারা।
মুলত, রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ” সন্ধ্যা-উন্নতি স্মৃতি সমাজ কল্যান সংস্থার এই যুবকরা রাস্তায় অভুক্ত গবাদি পশু ও কুকুরদের খাবার পরিবেশন করেন।

এদিন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক ভক্ত কুমার রায় জানান, লক ডাউনে রেস্তোরাঁ, খাবারের দোকান, বাজার ও হোটেলগুলো বন্ধ থাকায় রাস্তার থাকা গবাদি পশু ও কুকুরেরা খেতে পাচ্ছে না। অনেক পশুপ্রেমী সংগঠনের থেকে পথ কুকুর বা রাস্তায় থাকা প্রাণীদের খাবারের ব্যবস্থা করছে। তবুও অনেক অবল জীব অভুক্ত থাকছে। আমাদের সমাজে ওদেরও বাঁচার অধিকার আছে। সে কথা ভেবেই আমরা নিজেরাই উদ্দ্যোগ নিয়ে এটা শুরু করেছি। আগামী যতদিন লকডাউন চলবে ততদিন এই কর্মসূচি চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *