রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ে শুরু হবে ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের করোনার ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ জানুয়ারি: সোমবার থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়ে শুরু হতে চলেছে ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের করোনা ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। এই উপলক্ষ্যে রবিবার জোর প্রস্তুতি দেখা গেল রায়গঞ্জ শহরের উত্তর প্রান্তে অবস্থিত এই বিদ্যালয়ে।

জানা গিয়েছে, নির্দেশ মেনে রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে পুর এলাকার বিভিন্ন স্কুলগুলোতে ভ্যাকসিন দেওয়ার জন্য সুবন্দোবস্ত করা হবে। এই কর্মসূচি শুরু হবে স্থানীয় বিদ্যাচক্র স্কুলে। নবম- দশম ও একাদশ- দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা এই এই কর্মসূচিতে অংশ নিতে পারবে।

অন্যদিকে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি স্কুলগুলোতে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি হলেও বেসরকারি স্কুলের পড়ুয়ারা রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে পারবে। স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা। তারা বলেন, বিগত দিনে ভ্যাকসিন নিতে গিয়ে ব্যাপক হয়রানির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে। এই উদ্যোগের ফলে পড়ুয়াদের সেই রকম হয়রানির শিকার হতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *